1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ একসাথে নিভে গেল দুই প্রাণ: ফেনীতে বাবা-ছেলের করুণ মৃত্যুতে এলাকায় মাতম আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন অনুষ্ঠান সম্পন্ন বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মধুরতম ভাষার মুকুট থেকে ধ্রুপদী সিংহাসন: বাংলার লড়াই ও আগামীর পথ তারাকান্দায় রামপুর খাল পুন:খনন কাজের শুভ উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। জামালপুরে পৈতৃক জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড!!

একসাথে নিভে গেল দুই প্রাণ: ফেনীতে বাবা-ছেলের করুণ মৃত্যুতে এলাকায় মাতম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

ফেনীর লালপোলে মঙ্গলবার (১২ মে) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নুর আলম এবং তার ছেলে বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিরব।

জানা গেছে, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের একজন এ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। সকালে ছেলে নিরবকে নিয়ে বের হওয়ার পর লালপোল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

হঠাৎ এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, নুর আলম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। আর নিরব ছিল মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে একসাথে বাবা-ছেলের মৃত্যুতে রাজাপুর গ্রামে চলছে শোকের মাতম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ