1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড!! ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন

পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড!!

  • প্রকাশকাল: সোমবার, ১১ মে, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত ৮ হাজার জ্বালানী তেল (ডিজেল) কোর্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট ফিলিং স্টেশন এ তেল আনলোড করা হয়েছে।

সিনিয়র চিফ জুডিসিয়্যাল আদালত চাঁপাইনবাবগঞ্জ ও সরকারী আদেশমূলে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল মোর্শেদ ফিলিং স্টেশনে উপস্থিত থেকে পাচারকৃত ট্রাকের (লড়ি) তেল আনলোড করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট ও অন্যান্যদের উপস্থিতিতে ট্রাক (লড়ি) থেকে ৮২৩৬ লিটার জ্বালানী তেল (ডিজেল) আনলোড করা হয়। যা মামলার বিবরণে ৮ হাজার লিটার উল্লেখ করা হয় বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, পাচারকৃত জ্বালানী তেল মামলার আইও এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী ও ফিলিং এর কর্তাগণ এবং সাধারণ জনগণ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলার বিলের মধ্যে ফলিমারী-সোনাজলের মধ্যস্থল হিরো নামক ইটভাটায় একটি ৮ হাজার লিটার জ্বালানী তেলের (ডিজেল) ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি ও ১টি ভ্যানসহ ড্রাম ও জারকিন ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেনসহ এসআই মোঃ শাহিনুল ইসলাম ও এসআই মোঃ শাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ট্রাক (লড়ি)সহ মালামাল আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ