1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক সোহেল রানার পরামর্শে এগিয়ে যাচ্ছে মানব কল্যাণ সংগঠন ইসলামী দল নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যু কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জিরো টলারেন্সে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগলোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ নতুন কমিটি গঠন: সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক শরিফুজ্জামান কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময়

  • প্রকাশকাল: শনিবার, ৯ মে, ২০২৬

জুলাই সনদ ও গণভোট আলাদা করেছে সরকার — গোলাম পরোয়ার: মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকার নিজ স্বার্থে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’—এই দুই বিষয়কে আলাদা করে দেখাচ্ছে।

 গণভোটে প্রস্তাবিত ৮৪টি সংস্কারের পক্ষে সরকার ‘হ্যাঁ’ বললেও সংসদে গিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, সরকার সংসদে বলছে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে মানবে, অর্থাৎ এতে থাকা ‘নোট অব ডিসেন্ট’সহ মেনে নেবে। কিন্তু গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানার বিষয়ে সরকার কখনো স্পষ্ট বক্তব্য দেয় না। তার ভাষ্য, এতে বোঝা যায় সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকার ‘নোট অব ডিসেন্ট’-এর আড়ালে এড়িয়ে যেতে চায়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। তার দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল, কিন্তু সরকার তা বিশেষ উদ্দেশ্যে করেনি। পাশাপাশি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার কীভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে নিয়োগপ্রাপ্ত দলীয় ব্যক্তিদের বসায়—এতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়।

জেলা জামায়াতে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অঞ্চল টীম ও সাবেক জেলা আমির আব্দুল হাকিম,সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, পরে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ