1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • প্রকাশকাল: শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আগামীকাল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ( এমপি)।
“আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে ৩ টি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন (ইজি পিপি) প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ