1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন

  • প্রকাশকাল: রবিবার, ১০ মে, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় জোরপূর্বক বসতবাড়ি ও বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে গামারীঢালা এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র তাদের বসতবাড়ি ও বাগানের বিভিন্ন গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তাদের অপহরণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজ এলাকায় বসবাস করতে চাই। কিন্তু একটি চক্র আমাদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন গামারীঢালা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লাল মিঞা, মো. আসলাম ও কুলসুম বেগম।

এসময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ