1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা

ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান

  • প্রকাশকাল: রবিবার, ১০ মে, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সিএমপির কোতোয়ালী থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।পুলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনারের (বাকলিয়া জোন) তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের সাথে এই অভিযানে সঙ্গে ছিলেন এএসআই মো. সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর-৭৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।
এ উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলেও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান ওসি আফতাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ