1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১০ মে, ২০২৬

মকবুল হোসেন,স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা আজ ১০ মে রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। এছাড়াও রেঞ্জ ডিআইজি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি (সেবা ফাউন্ডেশন, উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন) উপস্থিত ছিলেন।

২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চল থেকে ১২১ জন শিশু শ্রমিককে বিভিন্ন ধরনের শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। চলতি অর্থবছরে এপ্রিল/২০২৬ পর্যন্ত প্রাপ্ত ও নিরসনকৃত শিশু শ্রমিকের সংখ্যা মোট ১৩৫ জন যার মধ্যে ময়মনসিংহ জেলায় ১২২ জন এবং নেত্রকোনা জেলায় ১৩ জন। জামালপুর সদর উপজেলার তুলশীরচর এবং লক্ষ্মীরচর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রম নিরসনে পরিদর্শন, বিশেষ পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে তা বিশদভাবে সভায় জানানো হয়।

সভাপতি বলেন, যে শিশু সে পড়াশোনা করবে, এর বাইরে অন্য কোনো শ্রমঘন কাজে তাকে যুক্ত করা উচিৎ নয়। আপনারা বিচ্ছিন্নভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন না করে একটা নির্দিষ্ট শিশুর উপর বিশেষভাবে ফোকাস করুন, তাকে এবং তার পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও শিশুশ্রম নিরসনে পরিবার-ভিত্তিক সহায়তা প্রদান করুন। সরকারের বিভিন্ন দপ্তর যেমন যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ অনেক দপ্তর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে, তাদের মাধ্যমে এসব পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নিন। অনেক বাসাবাড়িতে চৌদ্দ বছরের কম বয়সী শিশুদের শিশুশ্রমে নিযুক্ত হতে দেখা যায়। শিশুশ্রম নিরসনে প্রয়োজনে সরকারের টোল ফ্রি শ্রমিক হেল্পলাইন নাম্বার ১৬৩৫৭ এ রিপোর্ট করুন। সরকারি দপ্তরের অনেক সেবা সাধারণ জনগণ ঠিকমতো জানেনই না, অধিকতর প্রচারের মাধ্যমে সরকারের জনবান্ধব সেবাগুলো জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ