1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ একসাথে নিভে গেল দুই প্রাণ: ফেনীতে বাবা-ছেলের করুণ মৃত্যুতে এলাকায় মাতম আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন অনুষ্ঠান সম্পন্ন বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মধুরতম ভাষার মুকুট থেকে ধ্রুপদী সিংহাসন: বাংলার লড়াই ও আগামীর পথ তারাকান্দায় রামপুর খাল পুন:খনন কাজের শুভ উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। জামালপুরে পৈতৃক জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড!!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, আজ ১২ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে এই গরুগুলো জব্দ করা হয়।​জব্দকৃত গরুর সংখ্যা: ০৪টি।​আনুমানিক বাজার মূল্য: ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
​জব্দকৃত গরুগুলো ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (Customs Office) জমা দেওয়া হয়েছে।​উল্লেখ্য যে, চলতি মে মাসেই ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করেছে, যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:
​”সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু চোরাচালান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছি। দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ