1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বড়ইতলি বিটের গর্জন বাগান রক্ষায় কাজ করে যাচ্ছেন বিট কর্মকর্তা আনোয়ার ত্রিশালের গর্ব : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিশালের সন্তান ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম জীম “নোয়াখালীতে বিদ্যুতের নির্মমতা—একটি পরিবারের জীবনে নেমে এলো অন্ধকার” রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত ৪ টি সাইনবোর্ড দিলেন সাজিদ প্রশাসনের নিষেধ স্বত্ত্বেওঠাকুরগাঁওয়েওয়াকফ স্টেটের গাছ চুরি বড়ইতলি বিটের গর্জন বাগান রক্ষায় কাজ করে যাচ্ছেন বিট কর্মকর্তা আনোয়ার বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪।

  • প্রকাশকাল: বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে নারী-পুরুষ যোগ সাজে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল অপহরণ ও নির্যাতন করার অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের নারী-পুরুষ সহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অদ্য ৬ মে ​২০২৬ ইং বুধবার নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে নরসিংদীর জেলা (ডিবি) পুলিশ এর একটি চৌকস টিম নরসিংদীর সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃতরা হলো ১/ শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতাঃ অহিদ মিয়া,সাং জিনারদী,থানাঃ পলাশ। ২/ স্মৃতি আক্তার (২০), পিতাঃ মৃত হিরন মিয়া,সাং-হাজীপুর, নরসিংদী সদর। ৩/ মোঃ কাইয়ুম (২৫), পিতাঃ মৃত আরমান মিয়া, সাং-উত্তর বাগহাটা,নরসিংদী সদর। ৪/ ফয়সাল মিয়া (৩৪), পিতাঃ জসিম মিয়া,সাং খাটেহারা, নরসিংদী সদর । গ্রেফতার কৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অভিযানকালে আসামি ফয়সাল এর কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসান এর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারী -পুরুষ যৌথভাবে বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করতো, অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র (উলঙ্গ) করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের কাজ। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।
​গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তার এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে,ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইন,মাদক এবং চুরিসহ নরসিংদী থেকে চট্টগ্রামের পর্যন্ত বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রটি নারী-পুরুষ যৌথভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা হয়েছে, মামলার নং-২১,তাং ০৬ মে, ২০২৬ ইং ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ