1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাকোপে শিক্ষাবৃত্তি ও মাদক সচেতনতামূলক পটগান

  • প্রকাশকাল: শনিবার, ২ মে, ২০২৬

বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে দাকোপ অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং মাদক সচেতনতামূলক ‘পটগান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুই মে চালনা পৌরসভা অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
হীড বাংলাদেশ, ঢাকা-এর উপ-সহকারী পরিচালক আদিত্য বিশ্বাস এবং পরিচালক (প্রশাসন) এস এম আব্দুস ছালাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু।
​দাকোপ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 4 এবং 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। উপজেলার ২০৯ জন মেধাবী শিক্ষার্থীদের নগদ ৪ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
​ উচ্চ শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
​ শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে ‘মাদক সচেতনতামূলক পটগান’ পরিবেশন করা হয়। লোকজ সংস্কৃতির এই মাধ্যমটির মাধ্যমে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমীর এজাজ খান এমপি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। হীড বাংলাদেশ যেভাবে প্রান্তিক এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করছে এবং একইসাথে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হীড বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ