1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন!

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বৃহস্পতিবার( ২৩এপ্রিল) বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলার, দক্ষিণ চিংড়া গ্রামে এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এসিআই (ACI) সিড কোম্পানি কর্তৃক ‘বন্ধু’ জাতের ধানের মাঠ দিবস কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। সাধারণত এই ধরণের মাঠ দিবসগুলোতে নতুন জাতের ধানের ফলন ক্ষমতা, জীবনকাল এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাঠ দিবসে মূলত যে বিষয়গুলো গুরুত্ব পায়: ফলন প্রদর্শন: ‘বন্ধু’ ধানের ফলন অন্যান্য প্রচলিত জাতের তুলনায় কতটা লাভজনক, তা সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের দেখানো হয়।
জীবনকাল: এই জাতটি কাটতে কতদিন সময় লাগে এবং এটি রবি বা খরিপ মৌসুমের জন্য কতটা উপযোগী, সে সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
রোগবালাই ও দুর্যোগ সহনশীলতা: ধানের জাতটি রোগবালাই প্রতিরোধে কতটা সক্ষম এবং প্রতিকূল আবহাওয়ায় এটি কেমন ফলন দেয়, তা তুলে ধরা হয়।

অভিজ্ঞতা বিনিময়: সংশ্লিষ্ট এলাকার সফল চাষীরা তাদের অভিজ্ঞতা অন্য কৃষকদের সাথে শেয়ার করেন।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন মোঃ মিরাজ আলী, এরিয়া ম্যানেজার এসিআই সীড যশোর, উক্ত মাঠ দিবস টি পরিচালনা করেন মোঃ ইসরাফিল হোসেন, টেরিটরি এক্সিকিউটিভ ডুমুরিয়া।

উক্ত মাঠ দিবসে চিংড়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন আদর্শ চাষী উপস্থিত ছিলেন। উপস্থিত চাষিরা বলেন এসিআই কোম্পানির বন্ধ ধান অন্যান্য কোম্পানির ধানের তুলনায় ৩৩ শতকের প্রতি বিঘায় প্রায় ৫ থেকে ৭ মন ফলন বেশি হয়েছে। আগামী বছর প্রত্যেক চাষী এই বছরের তুলনায় বেশি পরিমাণে বন্ধু ধান চাষ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মাঠ দিবস শেষে দক্ষিণ চিংড়া গ্রামের আদর্শ চাষি মোঃ আলামিন শেখ কে এসিআই কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ