1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে বিপুল ডিজেল-পেট্রোল জব্দ, জরিমানা ৫০ হাজার

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন উত্তর পাশে ভূঁইয়া বাড়ির ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

অভিযানকালে ভূঁইয়ার মালিকানাধীন একটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় প্রায় চার হাজার লিটার ডিজেল এবং এক হাজার পাঁচশ লিটার পেট্রোল জব্দ করা হয়। প্রশাসনের দাবি, এসব জ্বালানি তেল যথাযথ অনুমোদন ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল।

এ ঘটনায় ভূঁইয়া ট্রেডার্স এর পরিচালক আবু তাহের ভূঁইয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ