1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া মসজিদ কমিটি ও জাল সিল তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করে, তা আত্মসাৎ করার চেষ্টা চালান ইউনিয়ন পরিষদের সদস্য আপতার আলী।

মসজিদ কমিটির সদস্যরা জানান, নাগেশ্বরী
উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চিলমারি জামে মসজিদে ২০২৫-২৬ অর্থবছরে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ৫৩ হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের কথা মসজিদ কমিটির কাউকে না জানিয়ে সেই টাকা আত্মসাতের চেষ্টা চালান উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আপতার আলী ।

মসজিদ কমিটির সদস্যরা আরও জানান, বরাদ্দের বিষয়টি মসজিদ কমিটি জানতে পারলে তখন মসজিদে ৪০ হাজার টাকা দেন ইউপি সদস্য।

মসজিদ খতিব নুরনবী আলী বলেন, আপতার মেম্বারকে টাকার কথা বলায় ওনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। আরও বলেন, ‘এই ৪০ হাজার টাকাও না নিলে আমি অন্য খানে দিবো। আপনারা কী করতে পারবেন?

মসজিদের ইমাম আলহাজ্ব সাইদুর রহমান সরকার জানান, আমি জৈনিক ব্যক্তির কাছে শুনেছি এই মসজিদের নামে আড়াই লাখ টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে ৫০ হাজার টাকা এখানে দিবে। সেই ৫০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা দিয়েছে আর ১০ হাজার টাকা পরে দিবে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আপতার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে এবং ফাইনাল বিলও উত্তোলন করেছি। ৪০ হাজার টাকা কেন দিয়েছেন এটা জানতে চাইলে তিনি জানান বাকি টাকা অফিস খরচ হয়েছে।
কোন অফিসে খরচ হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবে বলে মুঠোফোন কেটে দেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোফাখখারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। আপনি মসজিদের নাম ঠিকানা আমার হোয়াটসঅ্যাপে পাঠান। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে মুঠোফোনে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ