1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

সাঘাটায় অবৈধ ইটভাটায় অভিযানে জরিমানা সাড়ে ১২ লাখ তিন ইটভাটা বন্ধের নির্দেশ

  • প্রকাশকাল: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬


মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স বি এম কে—২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ অন্যান্য কর্মকর্তা—কর্মচারী উপস্থিত ছিলেন। আইন—শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ