1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হরিবাসর উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৭ এপ্রিল/২৬

দেশ মাতৃকার শুভ কামনায় বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় জয়পুরহাটের পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে মহানামা যজ্ঞানুষ্ঠান, পদাবলী র্কীতন ও শ্রী শ্রী মহাপ্রভ’র ভোগ উৎসব দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা রস কীর্তন উৎসবে গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ (৪’টি দল) দিনাজপুর নাটোর সাতক্ষীরা রাজশাহী নীলফামারী ও জয়পুরহাটের উপায়ের মোট ১০’টি দল পালা করে হরিনাম সুধা পরিবেশন করবেন। পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। হরে কৃষ্ণ হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে হরে রাম হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপ মোচনের নিমিত্তে এক সঙ্গে প্রভুর ত্বরে প্রণাম ও জপ করেন।

আগামী ১১’ই এপ্রিল শনিবার মহানাম কীর্তন নগর পরিক্রমা, কুঞ্জভঙ্গ দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে ৩২ প্রহরব্যাপী মহালীলা কীর্তনের যবনিকা পাত ঘটবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ