1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে ৩ বছর বয়সী শিশু লাবিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক পিতা সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন সোহাগ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় শিশুটিকে আবার নানার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত সময় পার হলেও শিশুটিকে ফেরত না দিয়ে উপজেলার রায়েরগ্রাম এলাকার একটি সড়কের পাশে লাবিবের নিথর দেহ ফেলে রাখা হয়। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে আত্মগোপনে থাকা সোহাগ মিয়া (৩০) ও তার সহযোগী জাকিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেন, পূর্বপরিকল্পিতভাবে তিনি নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়াকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামি জাকিয়া আক্তারকে আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ