1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

পাঁচবিবিতে এনজিও কর্মীকে নির্যাতন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২ এপ্রিল/২৬

জয়পুরহাটের পাঁচবিবি শালপাড়া বাজারে এনজিও কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। বিচারের আশায় ভুক্তভোগী এনজিও কর্মী ৪’জনের নাম সহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় এজাহার দায়ের করে।

এজাহারে জানা যায়, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এনজিওর পাঁচবিবি শাখা হতে ২০২৫ সালে জয়পুরহাট সদরের শেখ পাড়ার মিনহাজুল ইসলাম তার স্ত্রী রহিমা বেগমের নামে ৫’লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। ঋনের ৩ লক্ষ ৩০ হাজার টাকা কিস্তি পরিশোধ করলেও অবশিষ্ট টাকা পরিশোধে গরিমশি করে। ঘটনার দিন মিনাজুল ও রহিমা পাঁচবিবি শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে কিস্তির টাকা দেওয়ার কথা বলে বাড়িতে আসতে বলে। অফিসের আরো ২’জন সহকর্মী সাইফুল ইসলাম ও আবু নাছের মুছাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যায়। এসময় তাদেরকে আটকে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করে। বিষয়টি মুঠোফোনে এনজিওর হেড অফিসে জানালে আরো কয়েক জন স্টাফ সেখানে গেলে তাদেরকেও আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একইসঙ্গে অন্য গ্রাহকের নিকট থেকে আদায়ের ৭৫ হাজার কিস্তির টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে গভীর রাতে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মহীপুর) চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে মিনহাজুলের নিকট জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি বিভিন্ন অজুহাত ও তালবাহনা দেখিয়ে সংযোগ বিছিন্ন করে দেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ