1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চালক ও শ্রমিকদের দক্ষতা, শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশকাল: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ চট্টগ্রাম কতৃক পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২৯ মার্চ রবিবার সড়ক দুর্ঘটনা রোধকল্প ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধি রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ সদর কার্যালয়, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি:) মাসুদ আলম,  চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশ ডিসি রইস উদ্দিন, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ উপ-পরিচালক কে.এম. মাহবুব কবির,  পরিবেশ অধিদপ্তর, (চট্রগ্রাম) শাহাজাদা মোঃ সামসুজ্জামান, চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক (ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী,  বিআরটিএ, চট্রো মেট্রো-২ সার্কেল মোটরযান পরিদর্শক মেহেদী হাসান,  বিআরটিএ, চট্রগ্রাম জেলা সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমদ, বিআরটিএ, চট্রগ্রাম সার্কেল মোটরযান পরিদর্শক মো: আলাউদ্দিন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ,  চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে  তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ