1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৮ মাদক ও চাঁদাবাজিতে ‘জিরো টলারেন্স’: সুশাসিত ৫০ নং ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর পদপ্রার্থী ফাহিম চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতাদের জামিন না মঞ্জুর বদলে যাবে ৩৭ নং ওয়ার্ড: মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার সুমন ভূঁইয়ার কলকাতার টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা রাহুলকে চোখের জলে বিদায় : মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে। গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন : জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল‘

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশকাল: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় একটি আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এসব উপকরণ উদ্ধার করে।

সোমবার (৩০ মার্চ) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য জানায়। র‍্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির জন্য এসব উপকরণ সেখানে মজুত রাখা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ