জনস্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ —-
ঠাকুরগাঁওয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আমেরিকার সঙ্গে সম্পাদিত সকল ‘জনস্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে সিপিবির স্থানীয় নেতৃবৃন্দ মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিতর্কিত সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, সদস্য রেজওয়ানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশবাসী মেনে নেবে না। তারা অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানান।মিছিল ও সমাবেশে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।
Leave a Reply