1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যৌথ ও পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার”সহ আটক ৩ সাঘাটায় নিবন্ধনহীন পাম্পে অভিযান, ১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ পাঁচবিবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম করে জেল পুলিশ মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ডুমুরিয়ায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতায়পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম এমপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনীসাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার

মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশকাল: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি কলেজের আওতাধীন জমিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আকতার হোসেন ওকল ও খাটা মজিবুর রহমান উক্ত জমি নিজেদের দাবি করে নির্মাণ কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে তারা আদালতে কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা এ মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু ও রেজাউল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ শামীম হোসেন ও পূর্ণিমা সিদ্ধা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ