1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাঘাটায় নিবন্ধনহীন পাম্পে অভিযান, ১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার চিকিৎসার অভাবে ধুঁকছেন অসহায় বাবলু, দুই মেয়ের পড়াশোনা অনিশ্চিত: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের বাবলু  ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে আলোচনা সভা স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও ও দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত: নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে – ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় এক আসামি গ্রেফতার

সাঘাটায় নিবন্ধনহীন পাম্পে অভিযান, ১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার

  • প্রকাশকাল: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার পরিচালিত অভিযানে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। এ সময় প্রতিষ্ঠানটির প্রোপাইটার আবুল কালাম আহাদ (অলক)-এর বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাম্পটির নিবন্ধন সংক্রান্ত অনিয়মও ধরা পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি চলছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ