1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চিকিৎসার অভাবে ধুঁকছেন অসহায় বাবলু, দুই মেয়ের পড়াশোনা অনিশ্চিত: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের বাবলু  ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে আলোচনা সভা স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও ও দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত: নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে – ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় এক আসামি গ্রেফতার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

চিকিৎসার অভাবে ধুঁকছেন অসহায় বাবলু, দুই মেয়ের পড়াশোনা অনিশ্চিত: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের বাবলু 

  • প্রকাশকাল: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
Yaw:128.94928,Pitch:14.626497609468473,Roll:2.5342703584088326

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি// 

 ঠাকুরগাঁওয়ের এক অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, মোঃ বাবলু (৩৮), আজ গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি।

টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, আর এর ফলে তার দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎও আজ ঘোর অন্ধকারে।

 মোঃ বাবলু মৃত আব্দুর রহমান ভেলুর সন্তান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার  পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের স্বানীয় বাসিন্দা। 

তার বড় মেয়ে এই বছর এসএসসি পরীক্ষা দেবে এবং ছোট মেয়ে নবম শ্রেণীতে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। সংসারের সম্পূর্ণ দায়িত্ব বাবলুর কাঁধেই ছিল। কিন্তু তার এই আকস্মিক অসুস্থতা পুরো পরিবারকে দিশেহারা করে তুলেছে। দীর্ঘ নয় বছর যাবত নিজের সাধ্যমত অর্থ দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে বাবলু।

ইতিমধ্যে ভারতের শিলিগুড়ি, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন,দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছিলেন। সেখানে তার হার্টের জটিল সমস্যা ধরা পড়ে—চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে (Severe LV dysfunction, EF ≈ 30%), সাথে অন্যান্য জটিলতাও (MR/TR) বিদ্যমান। বর্তমানে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন। তার বেড নং: ৪।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বাবলুর নিয়মিত ব্যয়বহুল ওষুধ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র এবং নিম্নআয়ের মানুষ। তার এই দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।

টাকার অভাবে বাবলু প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন না। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এর  ফলে তার বড় মেয়ের আসন্ন ২০২৬ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং ছোট মেয়ে নবম শ্রেণিতে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে টিউশন ফি দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। বাবার এই অবস্থা দেখে দুই মেয়েও মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের স্বপ্নগুলো আজ ফিকে হয়ে আসছে।

এমতাবস্থায়, বাবলুর জীবন বাঁচাতে এবং তার দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করতে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের নিকট মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে। আপনার সামান্য সহায়তা একটি অসহায়  জীবন বাঁচাতে পারে এবং তার দুই মেয়ের স্বপ্নপূরণে সহায়তা করতে পারে।

প্রয়োজনে ও সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন: [Name] Bablu Sarkerpara[Mobile] 01773538843

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ