1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতাদের জামিন না মঞ্জুর

  • প্রকাশকাল: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

জামালপুরে বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেছেন আদালত। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোমবার দুপুরে জামালপুর আদালতে আত্মসমর্পণ করেন মাদারগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ৩ নম্বর গুনারিতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না এবং জামালপুর জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব দৌলত উজ্জামানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আত্মসমর্পণকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর, ২ নম্বর কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লাজু, মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং সদস্য মো. সালমান।
এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসডি জুয়েল, সাবেক শ্রমিকলীগ নেতা মো. আবু হক, যুবলীগ নেতা ওবায়দুর রহমান পাক্কীসহ আরো কয়েকজন নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আত্মসমর্পণের পর জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ