1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

স্বাধীনতা দিবসে মুক্তিজোটের ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

  • প্রকাশকাল: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে মুক্তিজোট।

২৫শে মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে যৌথ বিবৃতিতে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তথা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। অর্থাৎ সংবিধানের ৬০ ধারা বাস্তবায়ন করে স্থানীয় সরকারকে শক্তিশালী করে ব্যাপক মানুষের অংশগ্রহণে রাষ্ট্র পরিচালিত হতে হবে। তাঁরা সেই বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্য পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এবং রাষ্ট্র হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল।

বিবৃতিতে তাঁরা আরো বলেন আমরা স্মরণ করি সেই অমর আত্মত্যাগ, যার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয়। ’৫২ এর ভাষা আন্দোলনের রাজনৈতিক পরিণতিতেই ১৯৭১ এ স্বাধীনতা এসেছে, ৯০ এর পর গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা এগিয়েছি কিন্তু রাজনৈতিক ‘স্থিতিশীলতা’র ক্ষেত্রে জাতীয় সংকটে দেশাত্ববোধের তাড়না আমরা সবাই অনুভব করেছি তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেই দেশাত্ববোধের সদিচ্ছা, সততাটুকু শেষ পর্যন্ত বিতর্কিত হয়েছে- স্বচ্ছ ভাবমূর্তি হয়েছে কালিমালিপ্ত। ছাত্র-জনতার ২৪শের গণঅভ্যূত্থান পরবর্তীতেও একই চিত্র ধিরে ধিরে ফুটে উঠছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য—যে স্বাধীনতার জন্য লাখো মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বাধীনতার চেতনা আজও পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার আজ নানা চ্যালেঞ্জের মুখে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার অভাব, দুর্নীতি, দমন-পীড়ন এবং জনগণের মৌলিক অধিকার হরণ—এসবই আমাদের স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

শেষে ৭১-এ, যে স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে আত্মাহুতি দিয়েছিল লাখো মানুষ, মহান স্বাধীনতা দিবসে তাঁদের প্রতি দায়বদ্ধতা ও বিনম্র সালাম জানিয়ে দেশবাসীকে মুক্তিজোটের পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা জানান তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ