1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মাদক যুব সমাজকে ধ্বংস করে,,, যুবদল কর্মী সাদ্দাম অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত

ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!!

  • প্রকাশকাল: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

এম.এস.আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

ভোলাহাটে সরকারী রাস্তার পাশে থাকা প্রায় ৭/৮’শ মিটার পচা-দুর্গন্ধযুক্ত ময়লা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সভাপতি সেক্রেটারী ও সদস্যগণ।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টা হতে দিনব্যাপী সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত রাস্তার ধারে ড্রেনের মধ্যে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালিত হয়। এ সময় ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার, সেক্রেটারী মোঃ হাফিজুর রহমানসহ ৬০ জন সদস্য তাদের ক্লাবের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে উপস্থিত থেকে এ ড্রেনের ময়লা-আবর্জনা পরিস্কারের কাজ পরিচালিত হয়।

এ ব্যাপারে মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার বলেন, আমরা এ ক্লাবের স্থানীয় ৬০ জন সদস্য এলাকা ও ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে গত ২০০৭ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করেছি। পরে তার বাস্তব রূপরেখার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালে ক্লাবটিকে সরকারীভাবে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে রেজিষ্ট্রেশন করে অধ্যাবধি এর কার্যক্রম চলছে।

সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা, গরীব-অসহায়দের আর্থিক সহায়তাসহ কৃষিকাজের আরো অগ্রতির জন্য কৃষকদের সার্বিক সহযোগিতার কাজ করে আসছি। ক্লাবটি একাজগুলি সামনের দিনগুলিতে আরো তরান্বিত করবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, ক্লাবটিকে আরো একধাপ এগিয়ে নিতে বর্তমান সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দিলে ক্লাবটির সাথে জড়িত সকল সদস্যরা সমাজে ঘটে যাওয়া নানামুখি অসামাজিক কার্যকলাপে জড়িতদের সচেতনতামূলক প্রোগ্রামসহ প্রত্যন্ত গ্রামগঞ্জের দূর্গতির সুব্যবস্থা করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।

তিনি আগামী ২৭ রমজানে স্থানীয় গরীব-অসহায় ১’শ জন পরিবারের মাঝে ঈদসামগ্রী, পরিবারের বিভিন্ন সমস্যাজনিত কারণে আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ প্রদাণ করা হবে যা আগেও এর চালু ছিল এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ়চিত্তে ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ