1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে ছুটে গিয়ে জলাবদ্ধতা পরিদর্শন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কামরুল০১৮৮৩০৮৮০৮৮

সংসদে উত্থাপিত জলাবদ্ধতার সমস্যা শুনে তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম সফরে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। শুষ্ক মৌসুমে নগরী যেমন থাকে, বর্তমানে তেমনই রয়েছে।অ
প্রতিমন্ত্রী জানান, খাল নির্মাণকাজ চলমান থাকায় সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে ইতোমধ্যে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং আগামীকাল সকালের মধ্যেই অবশিষ্ট পানি সরে যাবে।
তিনি বলেন, অতিবৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমলেও তা দ্রুত নিষ্কাশন হয়েছে। ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের মধ্যে খুব অল্প জায়গায় পানি জমেছিল, যা বড় কোনো সংকট নয়। তিনি নিজেও পানির মধ্য দিয়ে হেঁটে পরিস্থিতি পরিদর্শন করেছেন।
মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে এবং কয়েকটির কাজ শেষ পর্যায়ে। প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালে নির্মাণকাজের জন্য দেওয়া অস্থায়ী ব্যারিকেডের কারণে পানি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। আগামী পাঁচ দিনের মধ্যে ওই ব্যারিকেড সরিয়ে খালটি সচল করা হবে।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে নগরীর উন্নয়ন কাজ পরিচালিত হয়। সাময়িক ভোগান্তি হলেও তা নিরসনে সংশ্লিষ্ট সবাই কাজ করছে। বর্ষা মৌসুমে যাতে এমন সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ