1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম আকন, কুড়িগ্রাম সদরের আইসিটি অফিসার রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, পাঁচগাছী শাখার শাখা ব্যবস্থাপক সবুজ মিয়া।

বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে উদ্দীপন এনজিও বহু বছর ধরে কাজ করছে। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বড় উৎসাহ হিসেবে কাজ করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই এবং এ ধরনের বৃত্তি কর্মসূচি মেধাবীদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২১ জন ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

শিক্ষার্থীরা এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ