1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

ডুমুরিয়ায় ২৫মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বৃহস্পতিবার ১২মার্চ সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সভায় জানানো হয়, ২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ডুমুরিয়া শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে ডুমুরিয়া থানার পুলিশ ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে একই স্থানে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া, স্কুল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস,ডুমুরিয়া থানা অফিসার‌ ইনচার্জ মোঃ কামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম‌ মানিক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাষীশ বিশ্বাস, উপজেলা ইন্জিনিয়ার মোঃ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খান ফেরদৌস, ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক,সাংবাদিক শেখ মাহতাব হোসেন,এম রুহুল আমিন, শেখ সিরাজুল ইসলাম, বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, আব্দুল মালেক, শেখ ফহরাদ হোসেন, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, সমাবেশ মন্ডল, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম কম আব্দুস সালাম, শিক্ষক আইয়ুব হুসাইন, শহিদুল ইসলাম মোড়ল, শফিকুল আলম,মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ