1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

দৌলতপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- মোঃ শাহিনুল ইসলাম

  • প্রকাশকাল: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার

নরসিংদী জেলার মনোহরদী থানাধীন দৌলতপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং, অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে হলে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

অফিসার ইনচার্জ আরও বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওসি তার বক্তব্যে বিশেষভাবে যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, জুয়া এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ