1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ২ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ মার্চ শুক্রবার (১১ রমজান ১৪৪৭) বিকাল ৪ টা ৩০ মিনিটে সিলেট সোবহানীঘাটস্থ হেরিটেজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সৌহার্দ্যপূর্ণ এক ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন কামাল। চট্টগ্রাম সমিতি-সিলেট ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর আয়োজক কমিটি’র আহবায়ক মো. সাইফুউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. শামশুউদ্দীন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিলেট সিটি কর্পো‌রেশনের সা‌বেক প‌্যা‌নেল মেয়র ও জন‌প্রিয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড এর উপ পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সহ চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের নেতৃবৃন্দ ও সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী এবং সিলেটের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট খাদিম নগর বিসিক শিল্পনগরীর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাক কামাল কালীগঞ্জী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি কাউন্সিলর কয়েস লোদী বলেন, চট্টগ্রাম সমিতি সি‌লেটের ইফতার মাহফিল আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার লেখাপড়া, ছাত্র জীবনে চট্টগ্রামে আমি অনেক বছর সময় কাটিয়েছি। আজ এই অনুষ্ঠানে এসে অনেক স্মৃতি আমার চোখের সামনে ভাসে। পরিশেষে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকায় সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি সি‌লেটের সদস্যবৃন্দে ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথি জসিম উদ্দিন খন্দকার বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং চট্টগ্রাম সমিতি সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম সমিতি নেত্রবৃন্দেরা বলেন, সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

ইফতারের পূর্বে চট্টগ্রাম সমিতি সি‌লেটের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ, জাতি’র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ একসাথে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ