1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: সোমবার, ২ মার্চ, ২০২৬

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

‎রূপগঞ্জের সন্তানদের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে চাকুরি ও ব্যবসায়ের সুযোগ নিশ্চিত কারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন সংগঠনের সদস্যরা। ০১ মার্চ রবিবার বিকালে রয়েলমুন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান, রিদীনসহ আরও অনেক।
‎সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে অসংখ্য গার্মেন্টস, শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানা রয়েছে।এসব শিল্প কারখানায় হাজার-হাজার জনবল নিয়োগ হয়। কিন্তু দুঃখের বিষয় এ সকল শিল্প কারখানায় রূপগঞ্জের স্থানীয় শিক্ষিত বেকার যুবক -যুবতীদের নিয়োগ দেওয়া হয় না। আমরা ২০১৭ সালে রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন বেকারমুক্ত রূপগঞ্জ গঠনের লক্ষে কাজ করে আসছি। আমরা চাই রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন রূপগঞ্জের শিল্প প্রতিষ্ঠানে চাকুরী ও ব্যবসার সুযোগ নিশ্চিত করা হয়। বক্তারা আরও বলেন, স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ, ট্রেইনিং ও চাকুরি এবং উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও ব্যবসায়ীক অংশীদারত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ