1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন

  • প্রকাশকাল: সোমবার, ২ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মদিনা ইসলামী মিশন বাংলাদেশের উদ্যোগে চলমান সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ ডায়াবেটিস কেয়ার কার্যালয়ে গতকাল ১ মার্চ ইফতার মাহফিলসহ আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিআইপি শেখ নবী। তিনি বলেন, “দরিদ্র মানুষের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এই সংগঠন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে আমি যতটুকু পারি আপনাদের সাথে থাকব।”

প্রধান আলোচক ছিলেন মানবিক সংগঠক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী। বক্তব্যে মদিনা মিশনের সামাজিক কর্মকাণ্ডে এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং রমজান উপলক্ষে যাকাত তহবিল থেকে অসহায় ও গরিবদের সহায়তায় উদারভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ইউনুস হাসান চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দ মো. সিরাজুদৌল্লাহ, এডভোকেট মীর মো. ফেরদৌস আলম, এডভোকেট মাসুদুল আলম বাবলু, মো. মুছা আলম খান, ডাঃ নুরুল আবছার খান, মো. শুক্কুর আলম জুয়েল, সৈয়দ মো. সালাউদ্দিন খোকন ও কবি তসলিম খাঁ সহ প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে দুস্থ ও হতদরিদ্র পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের আয়ের উৎস সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন। মদিনা ইসলামী মিশন বাংলাদেশের এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক
কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ