1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মুক্তিজোট

  • প্রকাশকাল: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কাজি মাহবুব আলম।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল কর্তৃক ইরান-এর ভূখণ্ডে পরিচালিত ন্যাক্কারজনক ও উসকানিমূলক সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিজোট।

১লা মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

তাঁরা মনে করে, একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এ ধরনের একতরফা সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে।

এ হামলায় ইরানের অর্ধশতাধিক শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি নিন্দা প্রস্তাব আনতেও জাতিসংঘের প্রতি দাবি জানান তাঁরা। এমনকি বাংলাদেশ সরকারকে এই অযৌক্তিক হামলার নিন্দা এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান একই সঙ্গে তাঁরা জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলোর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা করেন।

বিবৃতিতে তাঁরা আরও বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শক্তির প্রদর্শন নয়—কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধই শুধু আন্তর্জাতিক নয় যে কোন বিরোধ নিষ্পত্তির একমাত্র গ্রহণযোগ্য পথ। যুক্তরাষ্ট্রের এই সামরিক দুঃসাহসিকতা বিশ্বব্যাপী অস্থিরতা, জ্বালানি বাজারে অস্থিরতা এবং খেটে খাওয়া নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করার ঝুঁকি সৃষ্টি করেছে।

তাঁরা বিবৃতিতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন- বিশ্বশান্তি, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিপীড়িত জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে তাদের অবস্থান আপসহীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ