পাঁচবিবি সীমান্তে অগ্নিকাণ্ড
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৭ ফেব্রুয়ারি/২৬
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ৪-৫’টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। শুক্রবার জু’মার নামাজের সময় অগ্নিকাণ্ডে উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বকুল হোসেন (বিশু) ও সোহান মিয়ার বাড়ির চাল-ডাল, কাপড়, আসবাবপত্র সহ নিত্যপ্রয়োজনীয় সব পুড়ে যায়। বিশু বলেন, আগুন কিভাবে লাগছে বলা যাচ্ছেনা, তবে বিদ্যুতের লাইন থেকে হতে পারে। তিনি আরো বলেন, সোহান আমার আপন ভাতিজা। ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থল আসার আগেই সব পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সোহানের স্ত্রী মিম আক্তার বলেন, চোখের সামনেই আমার সাজানো সংসার পুড়ে ছাই হলো কিছু করতে পারলাম না।
খবর পেয়ে বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিজস্ব অর্থায়নে চাল ডাল তেল শাড়ি লুঙ্গি গামছা আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে প্রদান করেন। এসময় বাগজানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা ও স্থানীয় বিএনপি নেতা মোঃ দবির হোসেন উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আরো বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply