1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত”

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ফেব্রুয়ারি/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা আজ আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০.০০টায় অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় জানুয়ারি/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।
২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ সাকিব হাসান, ধোবাউড়া থানা, ময়মনসিংহ।
৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/মোঃ সালাহ উদ্দিন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৫। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ তোয়াবুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।
৬। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ সোহরাব আলী, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।
৭। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র)/ ঝুটন চন্দ্র সরকার, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ।
৭। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।
কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৫ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কল্যাণ সভা শেষে বেলা ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ