1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাক্কালে প্রধান শিক্ষিকার নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শীতের সোয়েটার বিতরণ

  • প্রকাশকাল: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁও পৌরসভাধীন পুলিশ সুপার বাসভবন সংলগ্ন ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সোয়েটার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা চৌধুরী’র নিজস্ব অর্থায়নে এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ৩০০ জন শিক্ষার্থীর জন্য শীতকালীন পোশাক হিসেবে সোয়েটার বিতরণের সিদ্ধান্ত নেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৬ সালে
অবসরে যাচ্ছেন ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা
মোছাঃ মোর্শেদা চৌধুরী। অবসর গ্রহণের আগে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ হিসেবে তিনি এই উদ্যোগ হাতে নেন।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে সোয়েটার বিতরণ করা হয়। শীতের সোয়েটার বিদ্যালয় ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
সোয়েটার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা প্রধান শিক্ষিকার এমন ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয় অভিভাবকরা বলেন, একজন শিক্ষক অবসর গ্রহণের সময়ও শিক্ষার্থীদের কথা ভেবে নিজস্ব অর্থায়নে এমন উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন।
এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে যেমন শীতের কষ্ট লাঘব করেছে, তেমনি একজন আদর্শ শিক্ষকের মানবিক দৃষ্টান্ত হিসেবেও শিক্ষক ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে এ কাজটি করতে পেরেছি ভেবে আমার অনেক অনেক আনন্দ হচ্ছে। ভবিষ্যতেও কোনো সুযোগ পেলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি ।
এবং তিনি আশা করেন যে,এই সোয়েটার টি ভবিষ্যতে বিদ্যালয় ইউনিফর্ম হিসেবে ব্যবহৃত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ