1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. wp-manager@gmail.com : wp-manager wp-manager : wp-manager wp-manager
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলবো — ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভা, দুর্নীতিবিরোধী ভোটের আহ্বান মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প৩ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে, প্রশিক্ষণ কর্মশালা,পথসভা এবং মহড়া অনুষ্ঠিত রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাক্কালে প্রধান শিক্ষিকার নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শীতের সোয়েটার বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁও পৌরসভাধীন পুলিশ সুপার বাসভবন সংলগ্ন ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সোয়েটার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা চৌধুরী’র নিজস্ব অর্থায়নে এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ৩০০ জন শিক্ষার্থীর জন্য শীতকালীন পোশাক হিসেবে সোয়েটার বিতরণের সিদ্ধান্ত নেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৬ সালে
অবসরে যাচ্ছেন ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা
মোছাঃ মোর্শেদা চৌধুরী। অবসর গ্রহণের আগে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ হিসেবে তিনি এই উদ্যোগ হাতে নেন।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে সোয়েটার বিতরণ করা হয়। শীতের সোয়েটার বিদ্যালয় ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
সোয়েটার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা প্রধান শিক্ষিকার এমন ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয় অভিভাবকরা বলেন, একজন শিক্ষক অবসর গ্রহণের সময়ও শিক্ষার্থীদের কথা ভেবে নিজস্ব অর্থায়নে এমন উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন।
এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে যেমন শীতের কষ্ট লাঘব করেছে, তেমনি একজন আদর্শ শিক্ষকের মানবিক দৃষ্টান্ত হিসেবেও শিক্ষক ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে এ কাজটি করতে পেরেছি ভেবে আমার অনেক অনেক আনন্দ হচ্ছে। ভবিষ্যতেও কোনো সুযোগ পেলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি ।
এবং তিনি আশা করেন যে,এই সোয়েটার টি ভবিষ্যতে বিদ্যালয় ইউনিফর্ম হিসেবে ব্যবহৃত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ