1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম

  • প্রকাশকাল: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রনজিৎ সরকার রাজ :

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।
এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে চলমান নানা সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। গ্রামবাসী তাদের দৈনন্দিন জীবনের সংকট, উন্নয়ন ঘাটতি ও বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মনজুরুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলাই তাঁর রাজনীতির মূল শক্তি। মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়াই তাঁর অঙ্গীকার। তিনি জানান, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও কথা বলার সুযোগ তাদের আশাবাদী করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে এই যোগাযোগ আরও দৃঢ় হবে এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ