1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

হাদি হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে জামালপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • প্রকাশকাল: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জামালপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা প্রথমে শহরের পাঁচ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে পুনরায় রাস্তা অবরোধ করে।

এ সময় অবরোধের কারণে সাধারণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় এক ঘণ্টা আউটারে আটকে থাকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ ছাড়াও বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ