1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

সাঘাটায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

রংপুর ডিএএসবি-এর সহযোগিতায় গাইবান্ধার সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হলরুমে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আহ্বায়ক ও বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) এর সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএএসবি রংপুরের সম্মানিত সচিব মেজর এ টি এম নাজমুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ মোঃ শফিকুল ইসলাম, সার্জেন্ট মোঃ খয়বর হোসেন, সার্জেন্ট তৈয়বুর রহমান, সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম, পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম, ওয়ারেন্ট মোঃ কাফী, সার্জেন্ট মোঃ মিজান, সার্জেন্ট মোঃ আসাদসহ আরও অনেকে।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সার্জেন্ট মোঃ শহিদুল ইসলাম শাহিন।

মতবিনিময় সভায় ডিএএসবি সচিব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি উপস্থিত সকলের মতামত ও পয়েন্টসমূহ শোনেন এবং এসব বিষয় পরবর্তী সময়ে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে বলে জানান।

সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা আরও উন্নতভাবে সামনের দিনগুলোতে কাজ করতে সক্ষম হবেন।

সবশেষে সবার সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ