1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

সাঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবিরের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল কবির বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাঘাটার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়নমূলক কাজে সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন—
দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক মুক্ত সকালের আসাদুজ্জামান খন্দকার, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, ভোরের দর্পণ পত্রিকার মাজেদ মাজু, দৈনিক সংবাদ পত্রিকার আনিসুর রহমান টিপু, সাংবাদিক আবু সাইদ, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন, দৈনিক জনসংকেত পত্রিকার জাকিরুল ইসলাম জাকির, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আনছারুজ্জামান রেজওয়ান, দৈনিক ঘাঘট পত্রিকার মশিউর রহমান, ফাল্গুনি টিভির জিল্লুর রহমান, এনটিভি (সাঘাটা-ফুলছড়ি) অনলাইন প্রতিনিধি ও সাঘাটা নিউজ ডটকম-এর সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিলিপস, সিএনএন বাংলার জাকির হোসেন লিটন, দৈনিক গোয়েন্দা সংবাদ পত্রিকার খাইরুল ইসলাম, কলম যোদ্ধা পত্রিকার মেহেদী হাসান, সাঘাটা নিউজ ডটকম-এর স্টাফ রিপোর্টার ফাহিম মুনতাসির লিয়ন, সহ- অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সাঘাটার উন্নয়ন, স্থানীয় সমস্যা, তথ্য আদান-প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ