1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

ত্রিশালে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ছাত্রদলের শুভেচ্ছা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

 

ময়মনসিংহের ত্রিশালে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতারা নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে ত্রিশালের সার্বিক উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও জনসেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, ত্রিশাল একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও শিক্ষাপ্রধান উপজেলা। নতুন নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন জনগণের আরও কাছাকাছি হবে বলে তারা বিশ্বাস করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান। তিনি ইউএনওর সঙ্গে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন এবং ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী শিক্ষার্থীদের এই শুভেচ্ছা গ্রহণ করে তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “ত্রিশালের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। তরুণ সমাজ ও শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ—তাদের ইতিবাচক ভূমিকা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।”
শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ ইউএনও মহোদয় ও প্রশাসনের প্রতি সফল দায়িত্ব পালন এবং ত্রিশালের সামগ্রিক অগ্রযাত্রায় অব্যাহত সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ