1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ‘এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে ‘এসো বদলাই দেশ বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে ‘এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনার সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, ইউনাইটেড প্রেস ক্লাবের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় যুগে যুগে রাজনৈতিক দলগুলোই তরুণদেরকে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং প্রতারিত করেছে। তরুণদের উন্নয়নে কাজ করার কথা বললেও কেউ কথা রাখেনি।

আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানের ফলে তরুণরা আজকে সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। যা তরুণদের সৌভাগ্যের ব্যাপার। তরুণরাই গড়বে দেশ, বদলাবে পৃথিবী।”
তিনি আরো বলেন, জেলা তথ্য অফিসের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিগত দিনে এমন আয়োজন কখনোই ছিল না। আমরা চাই তরুণদের এগিয়ে নিতে এ ধারা অব্যাহত থাকুক।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ