1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ​ নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনেমাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিকদের শোক ও সমবেদনা রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

  • প্রকাশকাল: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

রিয়াজুল হক সাগর, র্ংপুর।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিকবৈদেশিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।

সরকার তাঁকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়েছে।

উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বন্দর এলাকায়। তিনি কাজী পেয়ারার জনক এবং গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান, দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজা-এর ভাতিজি।

সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী কাজী জেসিন দেশের সুপরিচিত একজন সাংবাদিক, উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশনসহ দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা সাংবাদিক মহলে বিশেষভাবে সমাদৃত।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে তাঁর এই নিয়োগ দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাঁর নেতৃত্বে রাষ্ট্রীয় এ সম্প্রচারমাধ্যম আরও আধুনিক, গতিশীল ও দর্শকবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ