1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশকাল: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ফাহমিদুল হক বুলেট, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক সাথে কাজ করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, শিক্ষারমান উন্নয়ন করা, মাদক, অনলাইন জুয়া, থানায় মামলা সংক্রান্ত বিষয়, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলনসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কে সক্রিয় ভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, তাইবুর রহমান, মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ