1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেল বৃহত্তর লাকসাম ৮৬ ক্লাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

পুণ্যশীলা উপাসিকা দীপু রাণী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম রাউজান বড়ুয়া পশ্চিম পাড়া শান্তিধাম বিহারের ধর্মপ্রাণ উপাসক বিশিষ্ট সমাজসেবক প্রয়াত প্রবোধ চন্দ্র বড়ুয়া’র সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা দীপু রাণী বড়ুয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা বাংলাদেশ মহাবোধি বিহার কমপ্লেক্স ও আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আজীবন বিহারাধ্যক্ষ সদ্ধর্মের চক্রবর্তী ভদন্ত লোকানন্দ মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন বেতবুনিয়া বিদর্শনার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনপ্রিয মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন দমদমা নবাবপুর ধর্র্মকীতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন বড়হাতিয়া বোধিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাস্থবির, বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপস্কর মহাস্থবির, ভদন্ত শীলমিত্র মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির। সংঘদান অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান শান্তিধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এইচ.বি.টি. আনন্দবোধি স্থবির। এ সময় শুভমিত্র ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিমল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা সুলেখা বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াতার পুত্র অরুপ বড়ুয়া অপু।
আগের দিন রাত্রে বিশিষ্ট কীর্তনিয়া নয়ন বড়ুয়া ও তার দলের পরিবেশনায় বুদ্ধকীর্তন রাজা বেষান্তর পরিবেশন করেন। পরে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ