1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ সদরের চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ -৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর উদ্যোগে আজ ৯ নভেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় ফ্রি চক্ষু ছানি অপারেশন ক্যাম্প সম্পন্ন হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি ক্যাম্পে প্রায় ৫০০ এর মত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী শতাধিক রোগীকে ফ্রিতে চশমা বিতরণ করা হয়। প্রায় অর্ধশত রোগীকে ছানি অপারেশন এর জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরে পাঠানো হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর এর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ফ্রি ক্যাম্প করার জন্য আশ্বস্ত করেন। তিনি বলেন, চর এলাকার মানুষ অবহেলিত। গ্রামীণ পর্যায়ে হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল ও উপকরণ সংকট এর কারণে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করলে চিকিৎসাসেবার আধুনিকায়ন করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, মহানগর মিডিয়া বিভাগ এর সভাপতি ইঞ্জি. মু. আল মুজাহিদ।
এছাড়ারাও চরখরিচা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ