1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিকমূলক সভা আজ বুধবার (০৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ ছোট বাজার হতে র‍্যালির আয়োজন করা হবে এবং এ দিবস উপলক্ষ্যে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ দিবস উপলক্ষ্যে এলা ১১.০০ টায় তারিখ স্মৃতি আলোচনা সভার অনুষ্ঠান করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।

এ দিন বেলা ১.০০ঘটিকায় ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়াও এই দিবস উপলক্ষ্যে বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে এবং শিশুদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে এবং জেলার হাসপাতাল, এতিমখানা, জেলখানা গুলোতে বিশেষ খাবারের আয়োজন ও পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেয়া হবে ।একই সাথে শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।

সভাপতি বক্তব্য বলেন, আসন্ন দিবসগুলো আমাদের বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিবসগুলো যাতে আমরা সঠিক মর্যাদাপূর্ণভাবে পালন করতে পারি এবং সকলেই নিজের দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ