1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন মুখোসের আড়ালে ফেসবুকে ‘যৌন হয়রানির’ পোস্ট: রাস্তায় ধাক্কা লাগার ঘটনায় নতুন মোড় ! সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : অদ্ভূত শূন্যতা মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক গড়েয়ার গ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, সাইবার নিরাপত্তায় স্বপ্ন দেখছেন রিতু দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

সাঘাটায় চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছেনা রেহাই প্রশাসন নীরব!

  • প্রকাশকাল: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

সাঘাটায় চুরির আতঙ্কে নির্ঘুম রাত জেগেও পাচ্ছে না রেহাই প্রশাসন নীরব থাকায় আবারো চুরির ঘটনা ঘটেছে।
এতে এলাকাবাসীর মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে ।

জানাযায়,সাঘাটা থানার সামানে মা কম্পিউটার ও স্টুডিও এর মালিক আশিকুর রহমান দুলালের বাড়ী চুরি হয়েছে ।
চুরি বিষয়ে দুলালের সাথে কথা হলে তিনি জানান,
কম্পিউটারে কাজ সেরে প্রতিদিনের ন্যায় গত ২ নভেম্বর রোজ রবিবার দিবাগত রাতে বাইসাইকেলটি বাড়ীর ভিতরে রেখে খাওয়া দাওয়া শেরে ঘুমিয়ে পড়ি, ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখি আমার বাইসাইকেলটি বাড়ীর ভিতরে নাই ।
পরে অনেক খোঁজাখোজি করেও উক্ত বাইসাইকেলটি পাওয়া যায়নি।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন জানতে চাইলে তিনি জানান চুরি হওয়া জিনিস খুব কমই বাহির হয়, সেই কারণে অভিযোগ দায়ের করি নাই।
এ ছাড়াও সাঘাটা থানা থেকে ২ শত গজ দুরে সাঘাটা বাজারের দোকান চুরি, ডাকবাংলার দোকান, সাইফুল কাজীর বাড়ী, যোগীপাড়া গ্রামের হলুদ ব্যবসায়ী জহুরুলের বাড়ী,খামার পবন তাইড় গ্রামের মালেকার বাড়ী,ঝাড়াবর্ষা গ্রামের মগরুব আলীর বাড়ী,আঃ সামাদের বাড়ী, মোবাইল ফোন চুরিসহ সাঘাটার আশে পাশের গ্রামে প্রায় ৫০ টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে ।

চুরির বিষয়ে এলাকার সচেতন মহলের সাথে কথা হলে তারা জানান মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। যুবসমাজের যুবকেরা নেশার টাকা সংগ্রহ করতে না পেয়ে তারা চুরি করছে, মাদক বন্ধ করতে পারলে চুরির ঘটনা কমে যাবে, হাতের কাছে মাদক পাওয়ার কারণে মাদক সেবনকারীর সংখ্যাও আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ।

স্থানীয়রা অনেক জানান মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা প্রশাসনকে দিলে তারা আবার মাদক ব্যবসায়ীদেরকে নাম ঠিকানা বলে দেয়, সেই কারণে এলাকার মাদক কারবারিদের নাম ঠিকানা প্রশাসনকে দিতে ভয় পায়।
মাদক সেবন বন্ধ করতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে সচেতন মহল উদ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ